ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুন ৫, ২০২৬, ০৮:৪৪ পিএম হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান, হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মো. আহসান উল্লাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন তুষার, হাবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী নুরুজ্জামান প্রধান, মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিন রতন, মাওলানা আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও মুসল্লিরা।

এ সময় নিজাম উদ্দিন রতন বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।
 

বক্তারা মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সমাজের বিত্তবান, প্রবাসী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Link copied!