ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে গুলি‍‍`বিদ্ধ হয়ে ১ জন নি‍‍`হত

কালের সমাজ ডেস্ক | জুন ৬, ২০২৬, ০৮:১৬ পিএম ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে গুলি‍‍`বিদ্ধ হয়ে ১ জন নি‍‍`হত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মো. জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকায় এ ঘটনা ঘটে
নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ডেইলি  ফটিকছড়িকে বলেন, সর্তা বিটের ভেতরে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় বাজারে পল্লীচিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন। বিস্তারিত খবর নিচ্ছি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ডেইলি  ফটিকছড়িকে বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে খিরাম বন বিভাগের সর্তা বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কালের সমাজ/কে.পি

Link copied!