কসবা মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ সামিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ তসলিম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ চৌধুরী, কসবা থানা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির, কলেজের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেষে সকল পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালের সমাজ/কে.পি

