ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি সুরক্ষায় মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ২৮, ২০২৬, ০৮:২৪ পিএম সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি সুরক্ষায় মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ায় শাস্ত্রীয় সংগীতের মহাসাধক সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত “সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন”এর ভূমি সুরক্ষার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহবায়ক ও সাবেক পিপি অ্যাডঃ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের আহবায়ক আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মফিজুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ গোলাম সারোয়ার ভূইয়া খোকন, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, জিপি অ্যাডভোকেট সিরাজ আবিদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডঃ মোঃ হাবিবুল্লাহ,  জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, ড্যাব নেতা মোঃ আকতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জাহাঙ্গীর, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন, চেম্বার নেতা কাজী জাহাঙ্গীর আলম, জেলা জাসাসের সাধারণ সম্পাদ বায়জিদ আহমেদ হেলাল প্রমুখ।
 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরানো জেল রোড এলাকায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তাঁর নিজ বাড়িতে নিজের নামে “সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। যেখানে শিশু-কিশোররা সংগীত বিষয়ে শিক্ষা নিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি একটি চক্র জাল দলিলের মাধ্যমে  সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে। এ অবস্থায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জায়গা ভূমিখেকোদের হাত থেকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার  আহবান জানানো হয়। মত বিনিময় সভায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতানের ভ‚মি সুরক্ষার দাবিতে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামীকাল সোমবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
 

মতবিনিময় সভায় জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ জেলা সভাপতি মানবর্ধন পাল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সদস্য ও জেলা অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, জেলা উদীচীর উপদেষ্টা সৈয়দ মোঃ জামাল ও সভাপতি জহিরুল ইসলাম, তিতাস ললিতকলার পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ সুরক্ষা কমিটির সদস্য আবদুন নূর ও মোঃ নাসিরসহ বিভিন্ন  রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সংস্কৃতি কর্মী, সাংবাদিকসহ প্রগতিশীল পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য,ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে সঙ্গীতাঙ্গনের ৪৯ শতকের এই বাড়িটি ক্রয় করেছিলেন। ১৯৫৬ সালে মৌখিকদানের মাধ্যমে এই বাড়িটিতে ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা উত্তর সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন নাম ধারণ করে। প্রতিষ্ঠানটিতে শাস্ত্রীয় সঙ্গীত চর্চাসহ শিল্পকলার অন্যান্য মাধ্যম চর্চা হয়ে আসছে। এই প্রতিষ্ঠানের প্রশিক্ষনার্থীরা দেশ-বিদেশে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্ব করে জেলার জন্য সম্মান বয়ে আনছেন।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!