ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বান্দরবানে সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুন ২৮, ২০২৬, ০৮:৩৫ পিএম বান্দরবানে সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

পার্বত্য জেলার বান্দরবানের দুর্গম থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলকে যেন জাতীয়করণ করা হয়।

 আজকে সংসদে স্লিপটি পাঠিয়েছেন। রোববার ২৮ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য‍‍` বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে শিক্ষার আলো টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী সংগ্রাম চালিয়ে আসছেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 জেলা সদর থেকে প্রায় ৮৮কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি ২০২০ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একই বছর বামং খিয়াং প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালান প্রধান শিক্ষক বামং খিয়াং। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!