বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান-ভোলার সদর থানাধীন ইলিশা পাকার মাথা সংলগ্ন এলাকায় গত ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, ভোলার লালমোহন থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকায় আজ ২৯ জুলাই ২০২৬ বুধবার রাত ৩ টায় কোস্ট গার্ড আউট পোস্ট লালমোহন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
কালের সমাজ/কে.পি

