ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
দাবি এলাকাবাসীর

ফাঁসিয়াখালী ইউনিয়ন বিভক্ত করে নতুন ইয়াংছা ইউনিয়ন পরিষদ গঠনের

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) | আগস্ট ১৯, ২০২৬, ০৯:১৬ পিএম ফাঁসিয়াখালী ইউনিয়ন বিভক্ত করে নতুন ইয়াংছা ইউনিয়ন পরিষদ গঠনের

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে ইয়াংছা এলাকা‍‍`কে কেন্দ্র করে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিশাল আয়তনের কারণে ইউনিয়নের এক প্রান্ত থেকে বর্তমান ইউনিয়ন পরিষদে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সাধারণ মানুষকে সরকারি সেবা নিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বুধবার ১৯ আগষ্ট দুপুরে স্থানীয়দের অভিযোগ, ইয়াংছা ও আশপাশের এলাকার বাসিন্দাদের ইউনিয়ন পরিষদে যেতে প্রায় ১০-১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বর্ষাকালে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। যানবাহনের সংকট ও অতিরিক্ত যাতায়াত খরচের কারণে অসুস্থ রোগী, বয়স্ক মানুষ ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদে যাওয়া কঠিন হয়ে পড়ে।

জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ভাতা সংক্রান্ত কাজসহ বিভিন্ন সরকারি সেবা নিতে দূরের ইউনিয়ন পরিষদে গিয়ে অনেক সময় পুরো দিন ব্যয় করতে হয় বলে জানান স্থানীয়রা। এতে দরিদ্র ও অসহায় মানুষ প্রয়োজনীয় সেবা থেকে পিছিয়ে পড়ছেন বলেও অভিযোগ তাদের।স্থানীয়দের মতে, বড় আয়তনের ইউনিয়ন হওয়ায় সব এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধার ক্ষেত্রেও ইয়াংছা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।তবে স্থানীয়রা বলছেন, তাদের দাবি কোনো বিভাজন তৈরির জন্য নয়; বরং মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।এ অবস্থায় ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নকে দুটি ইউনিয়নে বিভক্ত করে ইয়াংছা এলাকাকে কেন্দ্র করে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন এলাকাবাসী।তাদের প্রত্যাশা, নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হলে সরকারি সেবা গ্রহণ সহজ হবে, যোগাযোগের ভোগান্তি কমবে এবং ইয়াংছা অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে জানান তিনি।

কালের সমাজ/কে.পি

Link copied!