ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পটিয়ার পাঁচুরিয়া স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৩, ২০২৬, ০৭:৫৮ পিএম পটিয়ার পাঁচুরিয়া স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি  ৩ অক্টবোর সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার পাঁচুরিয়া স্বাস্থ্য কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে যান। ​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।

 পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের সাথে কথা বলেন। তিনি হাসপাতালের ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং সামগ্রিক পরিচ্ছন্নতার খোঁজখবর নেন। স্থানীয় জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন। 

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি পটিয়াবাসীর স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দাবি ও প্রস্তাব মন্ত্রীর কাছে তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং হাসপাতালের চিকিৎসাকাজে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!