বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের ২৪ নম্বর ব্যাটালিয়নের অধীন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিএনসিসি সেনা শাখার পুরুষ ও মহিলা প্লাটুনের দুই ইনচার্জসহ আট ক্যাডেট পদোন্নতি পেয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর আন্ডার অফিসার ও সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।
পদোন্নতি পেয়ে পুরুষ প্লাটুনের প্লাটুন ইনচার্জের দায়িত্ব পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট মির্জা সিফাত আহমেদ (ক্যাডেট নম্বর: ২৫২৪০৬৫৩) এবং মহিলা প্লাটুনের প্লাটুন ইনচার্জ হয়েছেন ক্যাডেট সার্জেন্ট মায়িশা ফারজানা (ক্যাডেট নম্বর: ২৫২৪০৮০৫)। তারা আগামী এক বছরের জন্য সুন্দরবন রেজিমেন্টের ২৪ নম্বর ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির অধীনে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত আগস্টে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে তাদের নির্বাচিত করা হয়। এছাড়া পুরুষ প্লাটুনে ক্যাডেট কর্পোরাল/সেকশন কমান্ডার পদে ক্যাডেট ল্যান্স কর্পোরাল সুবংকর রায় (ক্যাডেট নম্বর: ২৪২৫০৬৬০), নাজিমুর রহমান (২৪২৫০৬৬৫) এবং ক্যাডেট মো. সবুজ জোরদার (২৪২৫০৬৭০) ও মো. সাবুর হোসেন (২৪২৫০৬৫৭) ক্যাডেট ল্যান্স কর্পোরাল/সাব-সেকশন কমান্ডার পদে পদোন্নতি পেয়েছেন।
অন্যদিকে, মহিলা প্লাটুনে ক্যাডেট ল্যান্স কর্পোরাল রৌজাতুন জান্নাত অর্থী (ক্যাডেট নম্বর: ২৫২৪০৮১০) ও তিথি খাতুন (ক্যাডেট নম্বর: ২৪২৫০৮০) ক্যাডেট কর্পোরাল/সেকশন কমান্ডার পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত পুরুষ প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মির্জা সিফাত আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত।
এই অর্জনের পথচলায় সার্বিক সহযোগিতার জন্য আমার প্রশিক্ষক, সিনিয়র ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্লাটুনের শৃঙ্খলা ও সুনাম বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাব।” উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন সুন্দরবন রেজিমেন্টের ২৪ নম্বর ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির অধীন। জাতীয় অনুষ্ঠান, আন্তঃপ্লাটুন ক্যাম্প ও বিভিন্ন প্রতিযোগিতায় প্লাটুনটি অংশগ্রহণ করে আসছে। পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটরা বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্ট ক্যাম্পে অংশগ্রহণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্যারেড এবং ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন করেছেন।
কালের সমাজ/কে.পি

