কুমিল্লার চান্দিনায় সাড়ে ৪ বছরের এক কন্যা শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে ৪৫ বছর বয়সী এক মুদি দোকানদার।
শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ড ইন্দ্রারচর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদার তিন সন্তানের জনক কামরুজ্জামান সোহেল (৪৫) কে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
শিশুটির অভিভাবক জানায়- আমি ইন্দ্রারচর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। সিএনজি চালিত অটোরিক্সা চালিয়ে সংসার চালাই। সকালে আমার মেয়ে ইন্দ্রারচর গাড়ির গ্যারেজ সংলগ্ন সোহেলের মুদি দোকানে গেলে সে আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশু মেয়েটির গোপানাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমার মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোন পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করি।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান- সোহেল এর আগেও একাধিক শিশুর সাথে এমন অনৈতিক কর্মকান্ড করেছে। সে তার নিজের মেয়ে বিয়ে দিয়েছে। তার এই বিকৃত মানসিকতার জন্য দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
কালের সমাজ/কে.পি

