ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | অক্টোবর ৮, ২০২৬, ০৮:৪৫ পিএম কাশিয়ানীতে ৩০ বোতল  মাদকসহ একজন আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত (স্কাফ) মাদকসহ হিরা পাল (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৬ ( ভাটিয়াপাড়া ক্যাম্প)। গতকাল বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। 

এসআরবি জানায়, গোপান সাংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল স্কাফসহ হিরা পালকে আটক করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!