ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মায়ের হাতে আম খেয়ে পুকুরে ডুবে লাশ হয়ে ফিরল মাইশা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি | অক্টোবর ৮, ২০২৬, ০৮:৪৮ পিএম মায়ের হাতে আম খেয়ে পুকুরে  ডুবে লাশ হয়ে ফিরল মাইশা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী মাইশা আক্তারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া মধ্যপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের হাতে আম খেয়ে মাইশা বাড়ির বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 নিহত মাইশা কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকার সুফিয়ান ভূঁইয়ার মেয়ে। মায়ের সঙ্গে মায়ের নানির বাড়িতে বেড়াতে এসেছিল সে। সন্তান হারিয়ে মাইশার মা মিতু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েকে আম খাইয়ে দিলে সে বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পরই চোখের আড়াল হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পানিতে মেয়ের লাশ পাই। মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিলাম, এখন তার দাদার বাড়িতে গিয়ে কী জবাব দেব?” কুলিয়ারচর থানার (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!