ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | অক্টোবর ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম মান্দায় মাদক সেবনের  দায়ে যুবকের কারাদণ্ড

নওগাঁর মান্দায় টাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো. হাফিজুল (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. হাফিজুল গণেশপুর গ্রামের মো. পিয়ার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে হাফিজুলকে টাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় নয়, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!