ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‎ময়মনসিংহ জজ কোর্ট শাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | অক্টোবর ৮, ২০২৬, ১০:৩০ পিএম ‎ময়মনসিংহ জজ কোর্ট শাখায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

ময়মনসিংহ জজ কোর্ট ব্যাংক কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আইনজীবীদের সঙ্গে আইএফআইসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ জজ কোর্ট শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নুরুল হক। 

বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মমরুজুল হাসান জুয়েলসহ ব্যাংকের কর্মকর্তারা। ‎প্রধান অতিথি  এডভোকেট মোঃ নুরুল হক বলেন, আইনজীবীরা একটি পরিবার। ‎আমাদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক শুধু লেনদেনের নয়, এটি পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক। আইনজীবীদের সম্মানের সঙ্গে সেবা দিতে হবে এবং তাদের সঙ্গে সবসময় আন্তরিক ও ভালো আচরণ করতে হবে।
‎আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। ‎তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে গিয়ে আইনজীবী সমিতির সদস্যরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। এতে অনেকে ক্ষতিগ্রস্তও হয়েছেন। তাই ভবিষ্যতে ব্যাংকিং সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রাহকের প্রতি আন্তরিকতা আরও বাড়ানো প্রয়োজন। ময়মনসিংহের আইনজীবী সমাজের সঙ্গে আইএফআইসি ব্যাংকের সম্পর্ক আরও সুন্দর ও শক্তিশালী হবে এটাই আমাদের প্রত্যাশা।
‎
‎জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মমরুজুল হাসান জুয়েল বলেন,আইনজীবীদের অর্থ ও গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের সঙ্গে ব্যাংকিং সেবা ওতপ্রোতভাবে জড়িত। তাই আইনজীবীদের জন্য দ্রুত, সহজ ও আন্তরিক ব্যাংকিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএফআইসি ব্যাংকের সেবা নিয়ে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে আইনজীবীদের সঙ্গে আরও ভালো সম্পর্ক তৈরি করে ব্যাংকটি সেবার মান আরও উন্নত করবে বলে আমরা আশা করি।
‎
‎অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার লিটন চন্দ্র কর, উপশাখার ইনচার্জ ও শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ এবং অপারেশন ম্যানেজার শরাফত করিম উপস্থিত ছিলেন। ‎এ সময় ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এস আই মনজুরুল হক বাচ্চু, এডভোকেট উছমান গনি মল্লিক মাখন, এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না,মোহাম্মদ আবুল হাশেম মিন্টু, মোস্তাফিজুর রহমান সাদেক, এডঃ আরিফুল ইসলাম সোহাগ, এডঃ মোঃ রাইসুল ইসলাম, এডঃ উত্তমসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা শেষে আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
‎এ সময় ব্যাংকের কর্মকর্তা ও আইনজীবীরা পরস্পরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে ব্যাংক ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!