ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত আহত ২ জন

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৫, ২০২৬, ১০:০৬ পিএম জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত আহত ২ জন

জয়পুরহাট-হিলি সড়কের পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের চাপায় আশিফ (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী সহ ২ জন নাইম ও জিহাদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। সে একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন।  আহত নাইম ও জিহাদ  হাতিগাড়াএকই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিফ নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। 

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আর আগুনে বাসটিকে সড়কের পাশ থেকে সড়ানোর চেষ্টা চলছে। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত আরো দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বাসের ড্রাইভার হেলপার পড়াতক রয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

Link copied!