ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

একাধিক সুযোগ নষ্ট করে গোলশূন্য প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৫, ২০২৬, ০৯:৫০ পিএম একাধিক সুযোগ নষ্ট করে গোলশূন্য প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথ ঘোষের উদ্দেশে ছিল। তবে তাঁর কাছে বল পৌঁছানোর আগেই তা ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। বক্সের বাইরে বল পেয়ে জামাল ভূঁইয়া জোরালো শট নিলেও ভুটানের রক্ষণে আটকে যায় সেই প্রচেষ্টা।

১৮ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে চলে যায়।

এর পাঁচ মিনিট পর, ২৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ। বক্সের ভেতরে বল পেয়ে ফাঁকা জায়গা থেকে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের সুযোগ পান বিশ্বনাথ। এ সময় সামনে ছিলেন শুধু ভুটানের গোলরক্ষক। তবে কোনাকুনি অবস্থান থেকে নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হলে গোলের অপেক্ষা আরও দীর্ঘ হয় বাংলাদেশের।

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ ও ভুটান।

কালের সমাজ/কে.পি

Link copied!