ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কারখানার ময়লা ফেলে কৃষি জমি বিনষ্ট: হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি, | নভেম্বর ১০, ২০২৬, ০৮:২৫ পিএম কারখানার ময়লা ফেলে কৃষি জমি বিনষ্ট: হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

কারখানার ক্ষতিকর বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে উর্বর কৃষি জমি নষ্ট করার অপরাধে হাটহাজারী উপজেলায় একটি বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) হাটহাজারী পৌরসভার ১১ মাইল পশ্চিম এলাকার উক্ত কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটির বিরুদ্ধে বর্জ্য ফেলে কৃষি জমি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছিল। এরই প্রেক্ষিতে আজ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা মেলে।

​এছাড়া আকস্মিক এই অভিযানে কারখানাটিতে প্রয়োজনীয় ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের আইনানুগ ছাড়পত্র না থাকার বিষয়টিও ধরা পড়ে।

​পরে এসব অনিয়ম ও অপরাধের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!