ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | নভেম্বর ১০, ২০২৬, ০৯:৪৭ পিএম মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনায় মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের তানইল গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় লালপুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। গত সোমবার (৯ নভেম্বর) সকালে কালীপূজা উপলক্ষে তার মা ও ভাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন মামার বাড়িতে বেড়াতে যান। এ সময় ওই শিক্ষার্থী ও তার বাবা বাড়িতে ছিলেন।
 

এজাহারে উল্লেখ করা হয়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীর বাবা বাজার করার জন্য নিলা বাজারে যান। এ সময় বাড়িতে একা থাকা ওই শিক্ষার্থী নিজের শয়নকক্ষে বসে টেলিভিশন দেখছিল। এই সুযোগে অভিযুক্ত দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তার শয়নকক্ষে ঢোকেন। তাঁদের মধ্যে একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরে বিছানায় শুইয়ে ফেলেন এবং অপরজন তার পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) মান্দা থানায় মামলা নং ১৪ দায়ের করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৬ সালের ৯(৪)(খ)/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!