ময়মনসিংহের গৌরীপুরে আগামী ১২ ফেব্রোয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন নয়, দুজন নয় ভোটে লড়ছেন পাঁচ পাঁচ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী যারা লড়ছেন ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর সংসদীয় আসনে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন, বাসদ মার্কসবাদী মনোনীত কাঁচি মার্কা প্রতীকে এ কে এম আরিফুল হাসান, দশ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ নেজামিয়া ইসলাম পার্টির মনোনীত বই প্রতীকে হাফেজ মাওলানা মো. আবু তাহের খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কায় মুফতি মো. শরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আহাম্মদ তায়েবুর রহমান হিরন। গৌরীপুর সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২৯৮২৬৭ জন (পুরুষ ১৫০৭৭৯, মহিলা ১৪৭৪৮৮ জন) মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ টি ও বুথের সংখ্যা ৬০৮। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন আচরণ বিধি সম্পর্কে সকল প্রার্থীদের অবহিত করা হয় এবং তা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়।


আপনার মতামত লিখুন :