লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ হাসান তারেক ওরফে চিতা নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড এ্যামোনিশন, ১ টি ম্যাগাজিন, ২টি মোবাইলও উদ্ধার করা হয়।
২২ জানুয়ারি( বৃহস্পতিবার) সন্ধায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করে যৌথবাহিনি।
লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ হাসান তারেক (৩০) পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী।
সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/এসআর

