মাদক সেবন করার কথা বলে ফজলে রাব্বি বাবু (২১) নামে এক বন্ধুর হত্যা করার অভিযোগে মো. শাহেদ (২৬) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ জানুয়ারী বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিং এর মাধ্যমে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। তবে ঘটনার সাথে জড়িত অপর মাহফুজুর রহমান (২২) পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৭ জানুয়ারী হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের পুত্র ও কফিল উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার পিতা চন্দ্রগঞ্জ থানায় একটি ডাইরি করেন। পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারী ভোরে ঢাকা জেলার দোহার এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মো. শাহেদ এবং মাহফুজুর রহমান কে গ্রেপ্তার করে। তারা পুলিশ কে জানান রাব্বি বাবুর কাছ থেকে মাহফুজ টাকা পেত না দেওয়ার কারণে তাকে মেরে মটরসাইকেল বিক্রি ওই টাকা উদ্ধারের পরিকল্পনা নেয়।
তাদের পরিকল্পনা মতো ১৭ জানুয়ারী রাতে ইয়াবা সেবনের লোভ দেখিয়ে বাবুকে কে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় পিছন আঘাত করে এবং গলায় চাদর নিয়ে পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে বাড়ির পাশে একটি দিঘিতে ফেলে দেয়। পরে তারা দিঘি থেকে মরদেহ তুলে নিয়ে জনৈক কিরনের টয়লেট সেফটি টাংকিতে ফেলে দেয়। তার মটরসাইকেলটি ওমর ফারুক নামে একজনের কাছে ৬৫ হাজার বিক্রি করে দেয়। পরে তাদের তথ্য মতো চাদর ও মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহেদ কে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :