ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:২৭ পিএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসক  আফরোজা আখতার। 

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা: শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি ,সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় নির্বাচন সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।
 

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও নিয়োগ পরীক্ষা ঘিরে সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!