ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানেঅস্ত্র উদ্ধার, আটক-৩

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫৯ পিএম মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানেঅস্ত্র উদ্ধার,  আটক-৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 

সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে মেজর মোস্তফা কামালের নেতৃত্বে মঠবাড়িয়া সেনা ক্যাম্পের একটি দল উপজেলার তুষখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন সংঘবদ্ধ সন্ত্রাসীকে আটক করা হয়।
 

আটককৃতরা হলেন—মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) এবং ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।
সেনা সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ২টি দা, ১টি রেঞ্জ, ৩টি কাঁচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকি-টকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন, ২টি বাটন ফোন ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
 

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!