ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

রাজপরিবারে ভাগ্য বন্ধক দেবে না জনতা: মামুনুল হক

জেলা প্রতিনিধি, কুমিল্লা | জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৩৮ পিএম রাজপরিবারে ভাগ্য বন্ধক দেবে না জনতা: মামুনুল হক

বাংলাদেশের মানুষ আর কোনো তথাকথিত রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক দিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, যারা মুখে এক কথা বলে আর অন্তরে অন্য ধারণা পোষণ করে, সেই মুনাফিক গোষ্ঠীর শাসন এ দেশের মানুষ আর মেনে নেবে না।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

May be an image of one or more people, dais and text

একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে মামুনুল হক বলেন, একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বলে, কিন্তু গোপনে ‘না’ ভোটের প্রচারণা চালায়। যারা প্রকাশ্যে এক কথা আর গোপনে অন্য কথা বলে, তাদের চেয়ে বড় মুনাফিক আর কেউ নেই। বাংলার মাটিতে আর কোনো মুনাফিক গোষ্ঠী শাসনক্ষমতায় আসতে পারবে না।

নির্বাচনী সহিংসতা ও নারী লাঞ্ছনার অভিযোগ তুলে তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে তারা এখন কাপুরুষের মতো মা-বোনদের গায়ে হাত তুলছে। যদি কেউ আমার মা-বোনের হিজাব নিয়ে টানাটানি করে বা কুনজরে তাকায়, তবে তার হাত ভেঙে দিতে হবে, চোখ উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, নারীদের ওপর আঘাত করা হলে যে আগুনের সৃষ্টি হবে, তা নেভানোর শক্তি কারও থাকবে না।

May be an image of one or more people, dais and text

সমাবেশে উপস্থিত ভোটারদের উদ্দেশে খেলাফত মজলিসের আমির বলেন, সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র পাহারাদারি করতে হবে। কোনো ‘ভোট চোর’ যদি ভোট চুরি করতে আসে, তবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

তিনি উপস্থিত জনতাকে সজাগ থাকার এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কালের সমাজ/এসআর

Link copied!