ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় নিহত -৪

জেলা প্রতিনিধি, নওগাঁ | জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৩৬ পিএম নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায়  নিহত -৪

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সারে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস।

নিহত ৪ জনের মধ্যে তাৎক্ষণিক দুইজনের নাম জানা গেছে। তারা হলেন—উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

আজ ভোর ৪.৩০ টায় এই ঘটনা ঘটে। তাদের সকলের বাড়ি মহিনগর - নূরপুর গ্রামে অবস্থিত। স্থানীয়রা ধারনা করছেন, ড্রাম ট্রাকের ড্রাইভার হয়ত ঘুম নিয়ে ড্রাইভ করছিলেন। ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে নজিপুর যাচ্ছিলেন এবং অটো চার্জার মহিনগর - নূরপুর এলাকা থেকে মহাদেবপুর হাটে আসছিলেন। ড্রাম ট্রাকটি সরেজমিনে দেখা যায় তার লেন বাম দিকে কিন্তু ডান লেন গিয়ে এক্সিডেন্ট করে এবং খাদে পড়ে যায়,ড্রাইভার ও হেলপার পলাতক।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ড্রামট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সারে ৪ টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসে। এই ঘটনায় মোট ৪ জন মারা গেছেন।

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!