ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার দায়িত্ব দেওয়া হবে: জামায়াতের আমীর লিয়াকত হোসাইন লায়ন,

জেলা প্রতিনিধি, জামালপুর | ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩৫ পিএম যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার দায়িত্ব দেওয়া হবে: জামায়াতের আমীর  লিয়াকত হোসাইন লায়ন,

জামালপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গৃহে, চলাচলে এবং কর্মস্থলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি ফুলের বাগান, যেখানে ধর্ম, দল বা গায়ের রঙ নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে।


রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে। এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এটি ২৪ হাজার ছেলেমেয়ের পঙ্গুত্বের নির্বাচন। আয়নাঘরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনার নির্বাচন। এই নির্বাচনে দুটি ভোট হবে—প্রথমটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, আর ‘না’ মানে গোলামি। যারা আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই ‘না’ ভোটের কথা বলবে। আমরা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের উন্নয়ন।”


তিনি বলেন, নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নের জন্য স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেললাইন, নদী ভাঙন রোধ, মেডিকেল কলেজ স্থাপনসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে। এছাড়া প্রতি বছর দায়িত্বে থাকা প্রার্থী এবং তাদের পরিবারের আর্থিক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এরপর জামালপুরের ৫টি আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।


জনসভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। এতে বক্তব্য রাখেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ আলী, জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অন্যান্যরা।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!