পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন নিজ এলাকায় নির্বাচনী জনসভা করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমি এই এলাকার সন্তান এবং একজন শিক্ষক। আমার বাবা হাজী আব্দুস সোবহান এই এলাকার মানুষের শিক্ষা ও উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি আজ আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের দোয়া নিতে।”
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :