ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১১

জেলা প্রতিনিধি,নীলফামারী | ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:০১ পিএম সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১১

রাত পোহালে কাল বৃহস্পতিবার দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিš‘ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের প্রার্থী ও ভোটাররা আতংকিত অবস্থায় রয়েছে। এ আশংকা প্রকাশ করে গতকাল মঙ্গলবার ইকু হেরিটেজ এন্ড রিসোর্টে বিকাল পাঁচটায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

 

তিনি অভিযোগ করে বলেন, জামায়াত ও এনসিপি’র কতক উগ্র কর্মীসহ তাদের অনুসারীরা সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার জাপার নির্বাচনী কার্যালয়ে সোমবার রাত আনুমানিক ১২টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাংচুর চালায়। হামলায় ভাংচুর করা হয় দু’টি গাড়ী। ছিনিয়ে নেয় মোবাইলফোন। এ সময় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থত ছিলো সেখানে। 

 

এ হামলায় নেতৃত্ব দেয় জামায়াত প্রার্থীর ভাই মো। দুলাল, এনসিপি নেতা জাবেদ আত্তারী, উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম ও জামাতের অনুসারী কথিত সাংবাদিক জাকির হোসেন। তাদের নেতৃত্বে হামলায় জামায়াত ও এনসিপির তিন শতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলা হয়।

 

হামলাকারীদের মারপিটে গুরুতর আহত হয়েছে ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবু, জাতীয় যুবসংহতির নেতা আলহাজ্ব কালা শাহ সহ ১১ জন। এ ঘটনায় মামলার প্র¯‘তি চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যেখানে দেশের দায়িত্বশীল কর্মকর্তা ও পুলিশ বাহিনী দাঁড়িয়ে থাকা অব¯’ায় তারা চালালো তান্ডব। সেখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আতংকিত।
 

পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনা ছুটে এসে  নিয়ন্ত্রণে আনে। তারপরেও হিন্দু ভোটার এবং সাধারণ ভোটারসহ আমি প্রার্থীও আতংকিত অব¯’ায় রয়েছি। তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করেন। 
 

Side banner
Link copied!