ভয় নয়, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্ধারণে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছেই যথাযথভাবে ক্ষমতা হস্তান্তর করবে।
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :