ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারী

জেলা প্রতিনিধি, কক্সবাজার | ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:০৬ পিএম কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারী

কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলছে শেষ মুর্হুত্বের প্রচারণা। আগামী ২৮ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন। এবার প্রথামবারের তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৮টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে এই তিন প্যানেলে লড়ছেন ৪৯ প্রার্থী।

এবারের নির্বাচনে মোট ৯৪৩ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সপ্তাহ দেড়েক ধরে ধরে চলা নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন চেয়ে পোস্ট করেছেন। এছাড়াও জেলা আইনজীবি সমিতির আশপাশসহ পুরো আদালত চত্ত্বর এলাকায় বিভিন্ন প্রার্থীদের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সর্বত্রই বিরাজ করছে নির্বাচনী আমেজ।

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত প্যানেলে সভাপতি পদে এডভোকেট আবদুল মন্নান, সাধারণ সম্পাদক পদে এডভোকেট ছলিমুল মোস্তফা, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট নুরু রশিদ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোঃ মনজুর আলম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট শওকত ওসমান, আপ্যায়ন সম্পাদক এডভোকেট রবিউল আরফাত (বাপ্পা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট ইফতেখার মাহমুদ, সিনিয়র নির্বাহী সদস্য এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ ইউনুছ, এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, এডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, নির্বাহী সদস্য এডভোকেট মোঃ কামরুল হাছান, এডভোকেট মোহাম্মদ আবদুর রহিম-৫, এডভোকেট আজিজুল করিম ও এডভোকেট মোঃ শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বাংলাদেশ আইনজীবি ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে এডভোকেট মোহাম্মদ আমির হোছাইন সভাপতি, এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী সাধারণ সম্পাদক, এডভোকেট আবদুল বারী সিনিয়র সহ সভাপতি, এডভোকেট আবদুর রহমান সহ সভাপতি, এডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ সহ সাধারন সম্পাদক (সাধারণ), এডভোকেট আবদুর রহিম সহ সাধারণ সম্পাদক (হিসাব), এডভোকেট নুর মোহাম্মদ পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক, এডভোকেট মোহাম্মদ ইসহাক আপ্যায়ন সম্পাদক, এডভোকেট মোঃ শওকত আলম-০১ ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক, এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী সিনিয়র নির্বাহী সদস্য, এডভোকেট নুরুল মোর্শেদ অমিন সিনিয়র নির্বাহী সদস্য, এডভোকেট মোহাম্মদ নেজামুল হক সিনিয়র নির্বাহী সদস্য, এডভোকেট নাজিম উদ্দিন সিনিয়র নির্বাহী সদস্য, এডভোকেট তাহের আহমদ সিকদার, নির্বাহী সদস্য, এডভোকেট এসএম জসিম উদ্দিন নির্বাহী সদস্য, এডভোকেট মোহাম্মদ হানিফ নির্বাহী সদস্য ও এডভোকেট মোঃ আবদুল খালেক নির্বাহী সদস্য পদে লড়ছেন।

অন্যদিকে সাধারণ আইনজীবিদের মনোনীত প্যানেলে সভাপতি এডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ সেলিম নেওয়াজ, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোঃ মহি উদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন-৩, আপ্যায়ন সম্পাদক এডভোকেট মোহাম্মদ রিদুয়ান অলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দিন, এডভোকেট ইকবালুর রশিদ আমিন, এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ রাশেল, এডভোকেট পারভীন সুলতানা পিয়া, এডভোকেট এসএম হোসাইন মাহমুদ মোশাররফ ও এডভোকেট সেকাব উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আহমদ কবির জানান, নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
 

Side banner
Link copied!