ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | মার্চ ১, ২০২৬, ০৭:৪২ পিএম শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

মহান স্বাধীনতাতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট বিএনপির  প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের সফল  প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ  ড্যাব  এ-র আয়োজনে আজ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া--৩  সদর বিজয় নগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা,হারুন আল রশিদ, মহাসচিব ডা,জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা, মোঃ আবুল কেনান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি মোঃ জহিরুল হক খোকন, ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান,সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা,এ,কে,এম,খালেকুজ্জামান দিপু,উপদেষ্টা ডা,নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ডা, জুনাইদুর রহমান লিখন। 
ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা, মোঃ মকবুল হোসেন এ-র সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা, মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্ট  নাগরিক সমাজ, চিকিৎসক, সাংবাদিকসহ ইসলামি মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের বিশিষ্ট ব্যক্তিগনসহ নানান পেশার মানুষের উপস্থিতিতে ড্যাব এ-র দোয়া ইফতার মাহফিল জাতীয়তাবাদী ও রাজনৈতিক নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। 

Link copied!