ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৭, ২০২৫, ১২:৪৫ পিএম গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জেলাজুড়ে কারফিউ জারি রয়েছে। এর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বুধবার (১৬ জুলাই) রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।


সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, কারফিউর কারণে পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। কিছু রিকশা চললেও অন্যান্য যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খোলেনি। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।


কালের সমাজ//এসং.র.ন
 

Link copied!