ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

সাতসকালে স্বর্ণের বাজারে ইউটার্ন, এবার দাম বাড়লো

নিজস্ব প্রতিবেদক | মার্চ ২৮, ২০২৬, ১২:২৬ পিএম সাতসকালে স্বর্ণের বাজারে ইউটার্ন, এবার দাম বাড়লো

টানা সাত দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ১৫৭ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৭ হাজার ১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তিন হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!