ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

২১ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ২৩, ২০২৬, ১২:৪২ পিএম ২১ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩৩১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫০৪ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৫৯৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!