ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, জানালেন লক্ষ্যবস্তু

আন্তর্জাতিক ডেস্ক | এপ্রিল ৩, ২০২৬, ১১:৫৮ এএম ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, জানালেন লক্ষ্যবস্তু

ইরানকে ঘিরে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র—লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো ইরানে বড় ধরনের অভিযান শুরু করেনি। তবে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী লক্ষ্য হিসেবে সেতু ও বিদ্যুৎকেন্দ্রকে বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব কী পদক্ষেপ নেওয়া উচিত তা জানে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

 

Link copied!