ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত

কালের সমাজ ডেস্ক | আগস্ট ৯, ২০২৬, ০৪:১৫ পিএম বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা বলেছেন, যারা আজ আমদানিকৃত সামরিক প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে চাইছে, তারা খুব শিগগিরই বুঝতে পারবে ইরানের নিজস্ব প্রযুক্তি অঞ্চলের যেকোনো সামরিক ব্যবস্থার চেয়েও উন্নত।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রতিদিনই শত্রুর সক্ষমতা কমে যাওয়ার নতুন নতুন লক্ষণ স্পষ্ট হচ্ছে। অন্যদিকে, দেশের প্রতিরক্ষা শিল্পের ওপর নির্ভর করে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, যারা আজ আমদানিকৃত নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করছে, তারা অচিরেই উপলব্ধি করবে যে, ইরানের দেশীয় প্রযুক্তি অঞ্চলের যেকোনো আমদানিকৃত সামরিক ব্যবস্থার চেয়ে অধিক সক্ষম ও উন্নত। সূত্র: পার্সটুডে

কালের সমাজ/এসআর

Link copied!