ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৫ম সভা

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২০, ২০২৬, ০৫:১১ পিএম সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৫ম সভা

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৫ম সভা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি হয়।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক পিএইচডি এবং কেএম জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। 

কালের সমাজ/কে.পি

Link copied!