ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানায়, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের বিচক্রাফট সি৯০ মডেলের উড়োজাহাজটি দিল্লিতে যাচ্ছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি ঝাড়খণ্ড রাজ্যের কাসারিয়া এলাকায় বিধ্বস্ত হয়। এতে দুই ক্রুসহ মোট সাত আরোহী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন-ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সরাজদীপ সিং, সঞ্জয় কুমার, বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধুরু কুমার।
উড্ডয়নের ২৩ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এয়ার অ্যাম্বুলেন্সটি।
চাতরা জেলার উপকমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই নিহত হয়েছে। এটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল।’
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :