মার্কিন সেনা-ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক তথা শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে সক্ষম নয় বলে উল্লেখ করেছেন একজন রুশ সামরিক বিশেষজ্ঞ।
ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রুশ সামরিক বিশেষজ্ঞ অ্যালেক্সান্ডার এস্তাপানোভ (গতকাল) শনিবার বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর মোকাবেলায় খুবই ভঙ্গুর ও আত্মরক্ষায় অক্ষম।
রুশ গবেষণা প্রতিষ্ঠান (RANEPA) রানিপা’র এই বিশেষজ্ঞ বলেছেন, সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আকাশ প্রতিরক্ষা-ব্যবস্থাসহ সব ধরনের নিরাপত্তা অবকাঠামোর অধিকারী হওয়া সত্ত্বেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম নয়।
এস্তাপানোভ আরও বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ও কৌশলগত মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে যেসব সাজ-সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলোর মান নিয়ে নানা প্রশ্ন উঠলেও এইসব সামগ্রী ব্যাপক মাত্রায় ইউরোপের দেশগুলোতে পাঠানো হচ্ছে।
এইসব সাজ-সরঞ্জামে সজ্জিত বিমান-প্রতিরক্ষার ঘাঁটিগুলো দিয়েই রাশিয়ার চারদিকে নিরাপত্তার বেল্ট গড়ে তোলা হয়েছে এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় এইসব মার্কিন প্রতিরক্ষা সামগ্রীর ধ্বংস যে অনিবার্য তা সুনিশ্চিত বলে এই রুশ সামরিক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন।
কালের সমাজ/এসআর

