মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রচ্ছদে ছাপিয়ে তার যুদ্ধকামিতার প্রতিবাদ জানিয়েছে।
ইরানি বার্তা সংস্থা মেহের-এর বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, টাইম ম্যাগাজিনের ওই প্রচ্ছদে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকামিতার দিকে ইঙ্গিত করে লেখা হয়েছে: হোয়াইট হাউজে পুনরায় ক্ষমতা ফিরে পাওয়ার পর থেকে ট্রাম্প ৮টি দেশ হামলার নির্দেশ দিয়েছেন।
আর ট্রাম্পের মাথায় থাকা বিখ্যাত টুপি বা হ্যাটগুলোতে সোমালিয়া, ইরাক, ভেনেজুয়েলা, ইরান, সিরিয়া, ইয়েমেন, ইকুয়েডোর ও নাইজেরিয়ার নাম উল্লেখ করা হয়েছে। ট্রাম্প তার যুদ্ধকামী ও আগ্রাসী নীতি বজায় রেখে ঘোষণা করেছেন যে কিউবার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার ইচ্ছা তার রয়েছে।
গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে যদিও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল।
কালের সমাজ/এসআর

