ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম

কালের সমাজ ডেস্ক | মার্চ ৯, ২০২৬, ০১:১১ পিএম তারাবির সময় হঠাৎ অসুস্থ কাবার ইমাম

মক্কার পবিত্র কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রমজানের তারাবি নামাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চার রাকাত নামাজ আদায়ের পর ক্লান্তি ও শারীরিক অবসাদ অনুভব করে তিনি নামাজ থেকে সরে দাঁড়ান।

পরবর্তীতে শায়খ বান্দার বালিলা এগিয়ে এসে বাকি নামাজে ইমামতি করেন এবং দায়িত্বের সঙ্গে তা শেষ করেন।

রমজান মাসে মসজিদুল হারামে প্রতিদিন লাখো মুসল্লির সামনে তারাবি নামাজ আদায় করা হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে মুখস্থ কোরআন থেকে তিলাওয়াত করা ইমামদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য।

এই ঘটনার পর মুসল্লি ও সামাজিক মাধ্যমে মুসলমানদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই শায়খ আবদুল্লাহ আল-জুহানির দ্রুত সুস্থতার জন্য দোয়া জানিয়েছেন।

কালের সমাজ/এসআর

Link copied!