ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

রাতে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২, ২০২৬, ০৭:৫২ পিএম রাতে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রোববার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে আগামীকাল সোমবার (১২ মে) সকাল পযন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!