ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

নিজস্ব প্রতিবেদক | মে ১৮, ২০২৬, ০৯:১০ পিএম ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্রে ঈদের ছুটি পালন করা হবে। ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সংবাদপত্র প্রকাশিত হবে না।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি সেবাসমূহ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাসহ গুরুত্বপূর্ণ খাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।

ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে সড়ক, রেল ও নৌপথে যাত্রীসেবা ও ব্যবস্থাপনা জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!