ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

ঢাকাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

কালের সমাজ ডেস্ক | মার্চ ৩১, ২০২৬, ০৪:১৩ পিএম ঢাকাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার প্রশাসকের দায়িত্ব পালন করবেন।


এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

কালের সমাজ/ কে.পি

 

 

Link copied!