আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, দু-এক দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন সরকারপ্রধান।
হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানান মন্ত্রী। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বছর হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা থাকবে না।
কালের সমাজ/কে.পি

