ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এখন মরণফাঁদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | মে ২৯, ২০২৬, ০২:১৮ পিএম পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এখন মরণফাঁদ

রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে যে সড়কটি এক সময় আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেটিই এখন ভয়ংকর দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হয়েছে। 

বিশেষ করে পূর্বাচল এলাকার এই ব্যস্ত সড়কে প্রতিদিনই ঘটছে একের পর এক দুর্ঘটনা। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য, বেপরোয়া ও প্রতিযোগিতামূলক চালনা এবং পর্যাপ্ত নজরদারির অভাবে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পুরো সড়কটি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে এই সড়কে ছোট-বড় মিলিয়ে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অনেকে। দুর্ঘটনার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে রাতের বেলায় এই সড়ক যেন অনিয়ন্ত্রিত গতির রেস ট্র্যাকে পরিণত হয়,এতে দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। কেউ হারাচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে, কেউ হারাচ্ছেন সন্তান কিংবা স্বজনকে।

স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের এলাকা। স্থানীয়দের অভিযোগ,পূর্বাচল ৩০০ ফিট সড়কে নিয়মিত টহল ও কার্যকর নজরদারি না থাকায় চালকদের মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা তৈরি হচ্ছে না। ফলে অধিকাংশ চালকই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন এবং ট্রাফিক আইন মানার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না।

তাদের মতে, মাঝে মধ্যে অভিযান চালানো হলেও তা নিয়মিত ও পর্যাপ্ত না হওয়ায় পরিস্থিতির কোনো স্থায়ী পরিবর্তন হচ্ছে না। এতে দিন দিন সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং সাধারণ মানুষের চলাচল ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে।স্থানীয় বাসিন্দারা বলেন,প্রায় প্রতিদিনই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনার ঘটন

কালের সমাজ/এসআর

Link copied!