ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশুর বর্জ্য দ্রুত অপসারণে হাত লাগালেন প্রতিমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | মে ২৯, ২০২৬, ০৪:৩২ পিএম পশুর বর্জ্য  দ্রুত অপসারণে হাত লাগালেন প্রতিমন্ত্রী

জনস্বাস্থ্য রক্ষায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে হাত লাগালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার টাঙ্গাইলে রাস্তায় জমে থাকা কোরবানির পশুর বর্জ্য যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করছিলো। এমন পটরিস্থিতিতে বসে থাকতে পারেননি প্রতমিন্ত্রী।

তিনি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে জনস্বাস্থ্য রক্ষায় রাস্তায় নেমে আসেন এবং ময়লা অপসারণে রাস্তায় নামেন।

এসময় তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা না হলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও শহর পরিচ্ছন্ন রাখতে ঈদের পরের দিন টাঙ্গাইল শহরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী।

সকালে পৌর শহরের বেবিস্টান্ড থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা না হলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালে মোহাম্মদ শাফি ইথেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!