ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | জুন ১০, ২০২৬, ০৪:২৮ পিএম প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নিতে হবে এবং সরকারি সেবাকে আরও সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সরকারি সেবা প্রদানে হয়রানি ও বিলম্ব দূর করতে কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।

 

কালের সমাজ/কে.পি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!