ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন দুই ডায়াগনোস্টিক ‎সেন্টার সিলগালা ‎

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | জুন ৪, ২০২৬, ০৯:৩১ পিএম ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন দুই ডায়াগনোস্টিক ‎সেন্টার সিলগালা ‎

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎‎
‎বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

‎অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও আধুনিক ল্যাব ওয়ান নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির বৈধ লাইসেন্স না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সেগুলো সিলগালা করা হয়। পাশাপাশি নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়া ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে। যথাযথ অনুমোদন নিয়ে আসলে সিলগালা খুলে দেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!