ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার

জেলা প্রতিনিধি,খুলনা | জুন ৪, ২০২৬, ০৫:৩০ পিএম খুলনায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার

তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয়ক দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মিজ সিফাত মেহনাজের সভাপতিত্বে সেমিনারে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধিমালা ও প্রবিধানমালার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান। 

সেমিনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা, তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

কালের সমাজ/কে.পি

 

Link copied!